আওয়ার ইসলাম ডেস্ক
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত এক দোয়া মাহফিলে বয়ান পেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
সোমবার (১৯ অক্টোবর) গ্লোবাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে স্থানীয় একটি পার্টি হলে আয়োজিত এ মাহফিলে প্রবাসী আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সানাই পার্টি হলে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানী এবং দলটির প্রবাসী কল্যাণবিষয়ক উপকমিটির সদস্য আলহাজ এমদাদুল ফেরদাউস।
গত ১৩ অক্টোবর ১৪ দিনের দাওয়াতি সফরে নিউইয়র্কে পৌঁছান পীর সাহেব চরমোনাই। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান দারুল উলুম নিউইয়র্কের নেতারা। এ সময় প্à