মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক আমির প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান রহ.-এর দ্বীনি, শিক্ষাগত ও সাংগঠনিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ২০১৮ সালের ১৯ অক্টোবর ইন্তেকাল করেন দেশের ইসলামি আন্দোলনের এই বিশিষ্ট আলেম ও সংগঠক।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে মাওলানা মামুনুল হক উল্লেখ করেন, মাওলানা হাবীবুর রহমান রহ. বাংলাদেশের ইসলামি আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। দীনি শিক্ষার প্রসার ও ইসলামি আন্দোলনের বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঘনশ্যাম গ্রামে জন্মগ্রহণকারী মাওলানা হাবীবুর রহমান রহ. ১৯৭৪ সালে সিলেটে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসা। এ প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি দ্বীনি শিক্ষার বিস্তার ও আলেম তৈরিতে উল্লেখযোগ্য অবদান রাখেন।

মাওলানা মামুনুল হক আরও উল্লেখ করেন, ১৯৯০-এর দশকে নাস্তিক্যবাদ ও ধর্ম অবমাননাবিরোধী আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দেন মাওলানা হাবীবুর রহমান রহ.। বিশেষ করে তসলিমা নাসরিনের ইসলামবিদ্বেষী লেখার বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে তাঁর ভূমিকা ছিল স্মরণীয়।

দীর্ঘ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হিসেবে দায়িত্ব পালন করা মাওলানা হাবীবুর রহমান রহ.-এর অবদান স্মরণ করে মামুনুল হক বলেন, ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা, দ্বীনি শিক্ষার প্রসার ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় তাঁর ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

স্ট্যাটাসের শেষাংশে মাওলানা হাবীবুর রহমান রহ.-এর জন্য দোয়া করে মামুনুল হক লেখেন, মহান আল্লাহ তাআলা তাঁর দীনি খেদমতগুলো কবুল করুন, তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ