নিজস্ব প্রতিবেদক
পবিত্র মক্কা ও মদিনা নগরী কোনো নিরাপত্তা হুমকির মুখে পড়লে বাংলাদেশ বসে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, পবিত্র দুই নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ। এ বিষয়ে ধর্মীয় অনুভূতির পাশাপাশি বাংলাদেশের দায়িত্ববোধও কাজ করে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজনে ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিকনির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মক্কা ও মদিনার নিরাপত্তা হুমকি মোকাবিলায় সৌদি আরবকে সহায়তার বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবাà