মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গণভোটের রায় বাস্তবায়ন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার আহ্বানে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম)।

শনিবার (১০ অক্টোবর) পৃথক সময়ে অনুষ্ঠিত সমাবেশ দুটিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির আমির আল্লামা মামুনুল হক।

সকাল ১০টায় হবিগঞ্জের নিউ ফিল্ডে এবং বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার পৌর মুক্তমঞ্চে সমাবেশ দুটি অনুষ্ঠিত হয়। তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে সমাবেশে বক্তব্য দেন নেতারা। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও মাওলানা আব্দুল আজিজ, সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মঈনুল ইসলাম খন্দকার ও আলহাজ মাওলানা আতাউর রহমান এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন রাজী।

এ ছাড়া হবিগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, সহসভাপতি মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী ও সেক্রেটারি মাওলানা নোমান আহমদ; ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল আজিজ ও সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম কাসেমী এবং গাজীপুর মহানগরের সহসভাপতি মাওলানা ফারুক আহমদ নোমানী বক্তব্য দেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী ও জামিআ সিরাজিয়া, ভাদুঘর, ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম হাফেজ মাওলানা তানভীরুল হক সিরাজী।

সমাবেশ দুটিতে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ