নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সঙ্গে মতবিনিময় করেছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধিদল।
বুধবার (৭ অক্টোবর) পুরানা পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইজতেমার সার্বিক আয়োজন ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এ সময় খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আব্দুল জলিল, কেন্দ্র