শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নাটোরের সিংড়ায় পৌর জমিয়তের নতুন কমিটি গঠন ‘জুলাই বিপ্লবের চেতনাকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না’ যে কারণে প্রাণ দিতে হলো ইসলামী যুব আন্দোলন নেতাকে মোবাইল চুরির শাস্তি ২০০ রাকাত নফল নামাজ! দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভাঙার সিদ্ধান্ত স্থগিত যুব আন্দোলন নেতার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি দরুদ পাঠের ৫ ফজিলত ‘বুলবুলের খুনিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদভিত্তিক নারী অধিকারবিষয়ক সেমিনার নারায়ণগঞ্জে যুব আন্দোলনের নেতাকে হত্যায় গভীর উদ্বেগ পীর সাহেব চরমোনাইয়ের

‘বুলবুলের খুনিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতা মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সমাবেশে বক্তারা বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও উদ্বেগজনক। চাঁদাবাজি ও মাদক চোরাচালানের প্রতিবাদ করায় একজন সক্রিয় যুবনেতাকে এভাবে হত্যা করে কোনো অপরাধী পার পেতে পারে না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নিহত যুবনেতা মুজাহিদুল ইসলাম বুলবুল ২০২৪ সালের ২০ আগস্ট দায়ের করা একটি বৈষম্যবিরোধী মামলার (মামলা নম্বর-১৪) প্রধান বাদী ছিলেন। ওই মামলায় শেখ সিফাত ৬ নম্বর এজাহারনামীয় আসামি। জুলাই অভ্যুত্থানের একজন রাজসাক্ষীকে হত্যার দৃষ্টান্তমূলক বিচার না হলে জুলাই যোদ্ধারা আবার রাজপথে নামবে বলেও মন্তব্য করেন তিনি।

মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, বিএনপি সরকার সন্ত্রাস দমন করতে সমর্থ হয়নি। চাঁদাবাজ, ধর্ষক ও মাদক কারবারিদের দৌরাত্ম্য আরও বেড়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। খুন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

তিনি বলেন, কোনো অপরাধীর রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনায় না নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেন, মুজাহিদুল ইসলাম বুলবুল ছিলেন ইসলামী যুব আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ও দায়িত্বশীল যুবনেতা। তার নির্মম হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ। একটি সম্ভাবনাময় জীবন এভাবে কেড়ে নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, বুলবুল হত্যার বিচার নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীরা যতই প্রভাবশালী হোক, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

আতিকুর রহমান মুজাহিদ আরও বলেন, ন্যায়বিচারের দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে। আমরা প্রতিহিংসা চাই না, আমরা চাই ন্যায়বিচার। বুলবুল হত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার মধ্য দিয়েই দেশে আইনের শাসন ও মানুষের নিরাপত্তার প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা প্রমাণিত হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী, মাওলানা ইলিয়াস হাসান, মুফতি আব্দুজ্জাহের আরেফী প্রমুখ।

বক্তারা বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।

সমাবেশ থেকে বক্তারা মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ