শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আজ মক্কা-মদিনায় জুমার নামাজ পড়াবেন যারা স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল যানজট নিয়ন্ত্রণে ঢাকার আকাশে ড্রোন নজরদারি ঈদে মিলাদুন্নবী উদযাপন থেকে বিরত থাকুন: শায়খ সুদাইস নতুন রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জমিয়তের অভিনন্দন সিলেটে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাতুন্নবী সা. উপলক্ষে জামেউল উলুমে দিনব্যাপী ইসলামি প্রতিযোগিতা কলকাতায় আগুনে মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ

নতুন রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দল ও মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনের জন্য নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পর এক বিবৃতিতে তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান পীর সাহেব চরমোনাই। একই সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, নেক হায়াত ও সার্বিক কল্যাণের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন তিনি।

বিবৃতিতে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মূলত অলংকারিক দায়িত্ব পালন করলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ হিসেবে এ দায়িত্বের বিশেষ গুরুত্ব রয়েছে। রাষ্ট্রপতি দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশের সার্বজনীন ঐক্য ও জনগণের আস্থার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করবেন—এটাই প্রত্যাশিত।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালনের স্বার্থে তাকে দলীয় পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে। তাই নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি।

পীর সাহেব চরমোনাই বলেন, ‘নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালন করার অনুরোধ করছি।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, রাজনীতিতে সততা এখন বিরল বিষয়ে পরিণত হয়েছে। এমন বাস্তবতায় নবনির্বাচিত রাষ্ট্রপতি সততার ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি। একই সঙ্গে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি একজন পোড়খাওয়া রাজনৈতিক নেতা। সুষ্ঠু রাজনীতির বিকাশে তার দীর্ঘদিনের ভূমিকা সর্বজনবিদিত।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত হওয়া দেশের রাজনীতির জন্য ইতিবাচক। তিনি যে আশা ও প্রত্যাশা নিয়ে বঙ্গভবনে যাচ্ছেন, সেই আশাবাদকে বাস্তবে রূপ দিতে সক্ষম হবেন বলে আমরা প্রত্যাশা করি।

বিবৃতির শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ