শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮


সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় ৮ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (১৪ আগস্ট) এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, পুরোনো জাহাজ ভাঙার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়া রোধে বেশ কিছু পূর্বপ্রস্তুতি নেওয়ার বিধান রয়েছে। কিন্তু সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের ঘটনায় এসব প্রস্তুতি যথাযথভাবে নেওয়া হয়নি—ঘটনার ভয়াবহতা থেকেই তা বোঝা যাচ্ছে।

শাহ ইফতেখার তারিক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহায়তা চাওয়ার বিষয়টিও দুর্ঘটনার ভয়াবহতার প্রমাণ। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি নিহত ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে বলেন, কেন এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা দ্রুত অনুসন্ধান করতে হবে। তদন্তে দায়িত্বে অবহেলা বা কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ