নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে খেলাফত মজলিস আয়োজিত উলামা ও সুধী সমাবেশে বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী সংগঠনটিতে যোগদান করেছেন।
শুক্রবার (৭ আগস্ট) বাদ মাগরিব খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের যাত্রাবাড়ী থানা শাখার উদ্যোগে স্থানীয় একটি মসজিদে এ উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন। থানা সাধারণ সম্পাদক খন্দকার রুহুল আমিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজীজুল হক।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ মিজানুর রহমান, মহানগরী সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সহসাধারণ সম্পাদক মুহাম্মদ শরিফ মিয়াজি, ঢাকা মহানগরী দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, বায়তুলমাল সম্পাদক আবদুল হান্নান সরকার এবং যুব মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক সিরাজিস সালেহীনসহ মহানগরী ও বিভিন্ন জোনের দায়িত্বশীলরা।
সভায় বক্তারা দ্বীন, দেশ ও সমাজের কল্যাণে আলেম-উলামা ও সুধীজনদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে উপস্থিতদের সঙ্গে মতবিনিময় করেন তারা।
সমাবেশ শেষে বেশ কয়েকজন উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ খেলাফত মজলিসে যোগদান করেন। সংগঠনের নেতারা নবাগতদের স্বাগত জানান এবং দ্বীনি মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
আরএইচ/