রবিবার, ১২ জুলাই ২০২৬ ।। ২৮ আষাঢ় ১৪৩৩ ।। ২৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামের বন্যায় ঘরহারা ৩০০ পরিবারকে ঘর করে দেবে আস-সুন্নাহ জোট মানে নীরব সমর্থন নয়, সরকার ভুল করলে প্রতিবাদ করব: জমিয়ত মহাসচিব দাওরায়ে হাদিসের ‘তাকরির’ বিষয়ে আল-হাইআতুল উলয়ার জরুরি নির্দেশনা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রংপুরের খতমে নবুওয়ত সম্মেলন স্থগিত মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন মহাসচিব, পুনর্বাসনে রাষ্ট্রকে দায়িত্ব নেওয়ার আহ্বান সরকারকে বন্যা দুর্গতদের পাশে ত্রাণ নিয়ে দাঁড়ানোর আহ্বান হেফাজতের ‘বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব’ হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকুন: কওমি মাদরাসা শিক্ষক পরিষদ কাতারের সাবেক আমিরের ইন্তেকালে পীর সাহেব চরমোনাইয়ের শোক

‘শিশুদের টিকার সংকট প্রকট, বাজার নিয়ন্ত্রণেও ব্যর্থ সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, দেশে হাম ভয়াবহ আকার ধারণ করেছে এবং গ্রামগঞ্জে আক্রান্ত শিশুদের জন্য প্রয়োজনীয় টিকার সংকট প্রকট হয়ে উঠেছে। একই সঙ্গে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১৬ মে) বিকেলে রাজধানীর মুগদা এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা শাখার তৃণমূল দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, হাম ও হামের উপসর্গ নিয়ে চার শতাধিক শিশুর মৃত্যুকে হালকাভাবে দেখার সুযোগ নেই। স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা, দুর্নীতি ও টিকা কার্যক্রমে ব্যর্থতার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় এখনো শিশুরা প্রয়োজনীয় টিকা পাচ্ছে না এবং শহর-গ্রামের মধ্যে টিকা সেবায় বৈষম্য বিদ্যমান বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, হাম প্রতিরোধে সরকারের প্রচার-প্রচারণা, আইসিইউ সুবিধা এবং জরুরি স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও ঘাটতি রয়েছে। হামে আক্রান্ত হয়ে শত শত পরিবার বিপর্যস্ত হচ্ছে, যার দায় রাষ্ট্রকে নিতে হবে।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে। একদিকে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে, অন্যদিকে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ আরও বাড়বে বলেও সতর্ক করেন তিনি।

মুগদা থানা সভাপতি হাজী মোহাম্মদ হানিফ শিকদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা. মো. সাইফুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন থানা সহ-সভাপতি মাওলানা মোস্তফা কামাল, মো. ওমর ফারুক, মোহাম্মদ জানে আলম সোহেল ও জয়েন্ট সেক্রেটারি আবুল কাশেমসহ স্থানীয় নেতারা।

সভা শেষে দেশকে হাম মহামারি থেকে রক্ষা এবং আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ