মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৭ ও ৮ শাওয়াল ভর্তি নেবে জামেআ হাকীমুল উম্মত  ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইমামসহ দুজনের দাওরায়ে হাদিসে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় সেরা দশে যারা যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাত মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ দশে যারা দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় পটিয়া মাদরাসা দাওরায়ে হাদিসে বালিকা শাখায় দেশসেরা ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা দাওরায়ে হাদিসে ছাত্রীদের ফলাফলে সেরা যে তিন মাদরাসা

‘জুলাই সনদের সঙ্গে বেঈমানি যুব সমাজ মেনে নেবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জুলাই সনদের সঙ্গে বেঈমানি দেশের যুব সমাজ মেনে নেবে না। ছাত্র-যুবক-জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যেই ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘটিয়েছে, তার পুনরাবৃত্তি এইদেশে আর চলতে দেওয়া হবে না। জুলাই অভ্যুত্থান পরবর্তী সকল ফ্যাসিবাদবিরোধী দলগুলো মিলে যে জুলাই সনদ তৈরি করা হয়েছে আজ সেই সনদের দাবিগুলো বাস্তবায়নে সরকার টালবাহানা শুরু করেছে। গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নেওয়া হলেও তা বাস্তবায়নের পরিবর্তে সরকার আজ ধোঁয়াশা তৈরি করছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে বন্ধুপ্রতিম যুব সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইসলামী যুব মজলিস আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আবদুল কাদের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভাপতির বক্তব্যে তাওহীদুল ইসলাম তুহিন বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন না করা পর্যন্ত যুব সমাজ শান্ত হবে না। গণভোট বা জনমতের প্রতিফলন নিয়ে কোনো প্রকার ছলচাতুরি ইসলামী যুব মজলিস ও দেশের যুব সমাজ মেনে নেবে না। যদি জুলাই সনদের অঙ্গীকার থেকে বিচ্যুত হওয়া হয়, তবে মনে রাখবেন—যে রাজপথ রক্তে রঞ্জিত করে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, সেই একই রাজপথে আবারো যুব সমাজ ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে আসবে। আমাদের লড়াই ইনসাফ কায়েমের লড়াই।

ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা সোহাইল আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব মজলিসের সাবেক কেন্দ্রীয় আহবায়ক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমীন সাদী, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচএম এরশাদ।

যুব সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোরশেদ মামুন, এবি যুব পার্টির কেন্দ্রীয় সভাপতি শাহাদাতুল্লাহ টুটুল, জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি এসএম সামছুল আলম নিক্সন, জাগপার কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ, এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুফিয়ান রায়হান, ইসলামী যুব সমাজের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খান, বিপ্লবী যুব সংহতির আহবায়ক বাবর চৌধুরী, গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: নাছির উদ্দিন।

নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সভাপতি মো : মহিউদ্দিন জামিল, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল হোসাইন, অর্থ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ মাওলানা মুহাম্মাদ সালমান, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদি হাসান সাকি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য- মাওলানা ইকবাল হোসাইন কয়ছর, এহসানুল হাদী, প্রমুখ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ