শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার

পুনরায় নির্বাচনের দাবীতে আইনি লড়াই হবে : তাহেরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) হেরেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী। মোমবাতি প্রতীক নিয়ে লড়া তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনি ফল নিয়ে প্রতিবাদ জানিয়ে নানা অভিযোগ তুলে ধরেছেন তাহেরী। এসময় আইনি লড়াইয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) সংসদীয় আসনের মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচনে লড়া এই প্রার্থী।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বলেন, ‘হবিগঞ্জ ০৪ (চুনারুঘাট-মাধবপুর) ভোট কারচুপি, জালিয়াতি, প্রহসনমূলক নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হবে না। পুনরায় নির্বাচনের দাবীতে আইনি লড়াই হবে। মামলার উপাদান প্রমাণসহ নথিভূক্ত। ইনশাআল্লাহ।’

ভিডিও বার্তায় তাহেরি অভিযোগ করেন, জালভোট, ভোট কারচুপি জবরদখলের পাশাপাশি মোমবাতি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। হবিগঞ্জ-৪ আসনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তাহেরীর অভিযোগ, তার নির্বাচনি আসনে আধিপত্য, দখলদারিত্ব ও পেশিশক্তি ব্যবহার করে ইচ্ছে মতো ফল তৈরি করা হয়েছে। অনেক কেন্দ্রের রেজাল্ট শিটে মোমবাতির এজেন্টদের কোন স্বাক্ষর নেই বলেও জানান তিনি।

তিনি প্রশ্ন তুলে বলেন, ‘আমার প্রতিপক্ষ যারা আছেন তারা কি বুকে হাত দিয়ে, কোরআন শরীফে হাত দিয়ে বলতে পারবেন এই নির্বাচন সুষ্ঠু হয়েছে? তারা কি কেন্দ্র দখল করে নাই? এরকম নির্বাচন কি চুনারুঘাট-মাধবপুরবাসী চেয়েছিল?’

তার দল সব ধরণের কারচুপির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ