শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি

ভোট গণনা ও ফলাফল প্রকাশে অনিয়ম জনগণ বরদাশত করবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভোট গননা ও ফলাফল প্রকাশে কোনো অনিয়ম জনগণ বরদাশত করবে না বলে হুশিয়ারি দিয়েছে খেলাফত মজলিস। খেলাফত মজলিসের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুল্লাহ ফরিদ ও সদস্য সচিব অধ্যাপক মো: আবদুল জলিল প্রদত্ত এক যৌথ বিবৃতিতে বলেন, সারাদেশের বিভিন্ন আসনে দেওয়াল ঘড়ির প্রার্থীদের এজেন্ট, সমর্থকদের উপর হয়রানি ও বিরোধী প্রার্থীর পক্ষে জালভোট দেয়ার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সাবিকভাবে নির্বাচনে ভোট গ্রহণ সন্তোষজনক মনে হচ্ছে।

দেওয়াল ঘড়ির বিরুদ্ধে অনিয়মের কিছু উদাহরণ হচ্ছে- নারায়নগঞ্জ: ৫ বন্দরে দেওয়াল ঘড়ির সমর্থককে মারধর করা হয়েছে। গতরাতে প্রধান নির্বাচনী এজেন্টকে হেনস্তা করা হয়েছে। সাথে থাকা একজন কর্মীর দাঁড়ি উপড়ে ফেলা হয়েছে। আজ মদনগঞ্জে দেওয়াল ঘড়ির সমর্থকের উপর হামলা চালানো হয়েছে। সিলেট-২: বিশ্বনাথ রাজারবাজর কেন্দ্রে দরজা লাগিয়ে সিলমারার অভিযোগ এসেছে। বিভিন্নকেন্দ্রে জালভোট দেয়ার ঘটনা ঘটেছে।হবিগঞ্জ -২: বানিয়াচং মন্দরী ইউনিয়ন কেন্দ্রে গতরাতে হামলা করে দেওয়াল ঘড়ির এজেন্টকে রক্তাক্ত করা হয়েছে। রাতে সেনাবাহিনী ২ জনকে আটক করেছে।

আজ কিছু সময় ধরে ভোট গ্রহন বন্ধের খবর পাওয়া গেছে। বানিয়াচং ৬ নং কাগাপাশা ইউনিয়নের বাগতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন জাল ভোটার আটক! বিগঞ্জ -৪: সকালের দিকে একাধিক কেন্দ্রে কিছু অনিয়মের ঘটনা ঘটেছে। কয়েকটি কেন্দ্র থেকে দেওয়াল ঘড়ির এজন্টদের বের করে দেয়ার ঘটনা ঘটেছে। একজন নারীকে হেনস্তা করা হয়েছে।

এ ধরণের আরো অনিয়ম হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। একই সাথে ভোট গননা ও ফলাফল প্রকাশে কোনো অনিয়ম জনগণ বরদাশত করবে না । ভোট গণনা ও ফলাফল প্রকাশে কোনো অনিয়ম সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ