মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২০ মাঘ ১৪৩২ ।। ১৫ শাবান ১৪৪৭


ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীকের জাগরণী পদযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায় রিকশা প্রতীক নিয়ে জাগরণী পদযাত্রা করেছেন ১১-দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার পর রাজধানীর মোহাম্মদপুরের বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। পরে রিকশা প্রতীকের মিছিল নিয়ে মামুনুল হক ও তার সমর্থরা এগিয়ে যান।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হকের সমর্থকরা সাধারণ মানুষের মধ্যে পোস্টার বিতরণ করে ভোট ও দোয়া চান।

এর আগেও মাওলানা মামুনুল হক এ ধরনের কর্মসূচি পালন করেন এবং এতে বেশ সাড়া মিলে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ