রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’

গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করল নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচনী আচরণ বিধিমালা পরিপন্থি কার্যক্রমের জন্য হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমপি প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরিকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার মো. জিয়াউর রহমান।

নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মো. গিয়াস উদ্দিন গত ১৫ জানুয়ারি ফেসবুকে ‘THE SPEECH’ নামক পেজের ভিডিও লিংক ব্যবহার করে মোমবাতি প্রতীক ভোট প্রার্থনা করেছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ১৮ এর লঙ্ঘন। এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বিঘ্ন ঘটে।

এ অবস্থায় নির্বাচন-পূর্ব সময়ে এমন আচরণবিধি লঙ্ঘন থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হচ্ছে।

নোটিশে আরও বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে আপনাকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার কোনো বিধি লঙ্ঘন করলে জরিমানা আরোপ এমনকি প্রার্থিতা বাতিল করা হতে পারে মর্মে সতর্ক করা হলো।

এ ব্যাপারে জানতে গিয়াস উদ্দিন তাহেরির ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ