বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ড. ফয়জুল হককে শোকজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কমিটির প্রধান ও যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) বিচারক রেজওয়ানা আফরিন এই নোটিশ প্রদান করেন।

নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনি প্রচারণার সময় ড. ফয়জুল হক ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য প্রদান করেছেন এবং ধর্মকে ব্যবহার করে ভোট চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া নির্ধারিত সময়ের আগেই প্রচারণা চালানোর বিষয়টিও আচরণবিধি লঙ্ঘনের শামিল।

কমিটির হাতে থাকা নির্ভরযোগ্য তথ্য, সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, গত ৭ জানুয়ারি রাজাপুর উপজেলায় এক উঠান বৈঠকে ড. ফয়জুল হক জনসমক্ষে একটি বক্তব্য দেন, যা ধর্মীয় অনুভূতির অপব্যবহার হিসেবে বিবেচিত হয়েছে।

নোটিশে আরও বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৫(ক), ১৬(ঙ) এবং ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। এ কারণে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ নির্বাচন কমিশনে পাঠানো হবে না— সে বিষয়ে ১২ জানুয়ারি সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জামায়াতের প্রার্থী ড. ফয়জুল হক বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্ধারিত সময়ের মধ্যেই নোটিশের জবাব দেব।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ