রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

মাহমুদুর রহমান মান্নার প্রার্থী হতে বাধা কাটল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঋণ পুনঃ তফসিল করার পরেও ঋণখেলাপির তালিকায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম থাকার বিষয়টি স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

মান্নার আবেদনের শুনানি শেষে সোমবার (২৯ ডিসেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন। আদালতে মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম।

আজকের এই আদেশের ফলে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাহমুদুর রহমান মান্নার প্রার্থী হতে বাধা নেই বলে জানান তার আইনজীবীরা।

আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের অংশীদার মাহমুদুর রহমান মান্না। এই কোল্ড স্টোরেজের নামে ঋণ থাকার প্রেক্ষাপটে মাহমুদুর রহমানের নাম আসে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি) প্রতিবেদনে।

তবে সিআইবি প্রতিবেদন থেকে নিজের নাম কাটাতে হাইকোর্টে রিট করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে সে রিট গত বুধবার বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরাসরি খারিজ করে দেন। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন মাহমুদুর রহমান মান্না।

হাইকোর্টের আদেশের পর মান্নার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেছিলেন, আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের ৫০ শতাংশ শেয়ার মাহমুদুর রহমান মান্নার। এই কোল্ড স্টোরেজের নামে ইসলামী ব্যাংক বগুড়া শাখা থেকে ঋণ নেওয়া হয়েছিল। মাহমুদুর রহমানের আবেদনে বাংলাদেশ ব্যাংক সে ঋণ পুনঃ তফসিল করতে ইসলামী ব্যাংককে চিঠি দেয়। ইসলামী ব্যাংক ঋণ পুনঃ তফসিল করে। তিনি ইতোমধ্যে ১ কোটি ২৬ লাখ টাকার বেশি জমা দিয়েছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ