শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু

৮ দলের সঙ্গে যোগ দিলো এনসিপি ও এলডিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীসহ আট দলের সমঝোতার সঙ্গে যোগ দিয়েছে আরও দুটি দল। সেগুলো হলো জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি এবং কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় মাওলানা মামুনুল হকসহ জোট নেতারা উপস্থিত ছিলেন। 

ইসলামি ও সমমনা আটটি দল মিলে গত কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছে। দলগুলো একসঙ্গে ভোটের প্রস্তুতিও নিচ্ছে। শেষ মুহূর্তে এসে যোগ দিচ্ছে আরও কিছু দল।

এদিকে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে আভ্যন্তরীণ টানাপোড়েন চলছে বলে জানা গেছে। এই জোটের দ্বিতীয় বৃহৎ দল চরমোনাই পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত এই সমঝোতায় থাকবে কি না সেটা এখনো নিশ্চিত নয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ