শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু

কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেবে না বিএনপি: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও মানবকল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির অঙ্গিকার কুরআন সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। কিন্তু কিছু মানুষ বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করে আমরা নাকি কুরআন-সুন্নাহর আলোকে থাকতে চাই না‌। কিন্তু আমরা সবসময় কোরআন সুন্নাহর পক্ষে ছিলাম ও আছি।

বিএনপি মহাসচিব বলেন, দেশ এখন একটা ক্রান্তিকাল সময় পার করছে, দেশকে অস্থিতিশীল করতে কিছু লোক পেছন থেকে কাজ করছে। নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে।

ঐক্য নষ্ট হলে দেশের ক্ষতি হবে মন্তব্য করে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল আরো বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিভিন্ন আইন পাস করেছিল, মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আলেম ওলামাদের জঙ্গি বলে ভয়ভীতি দেখানো হতো, ধরে নিয়ে যাওয়া হতো। সেই সময় আমরা পেরিয়ে এসেছি। এখন সময় এসেছে নতুন করে দেশ গড়ার।’

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা, ধর্মীয় মূল্যবোধ রক্ষা এবং আগামী দিনের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ