শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

হারাম টাকার চেয়ে, খেটে খাওয়া মানুষের ওপর ভর করেই আগামী নির্বাচন করবো: হাসনাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হারাম টাকা দিয়ে নির্বাচন করার থেকে খেটে খাওয়া মানুষের ওপর নির্ভর করেই আমি আগামী নির্বাচন করবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আধিপত্যবাদবিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের পিরোজপুর বাজারে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগামী নির্বাচন আমাদের মুক্তির নির্বাচন, অর্থনৈতিক স্বাধীনতার নির্বাচন। এটি টেন্ডারবাজদের কবল থেকে বেরিয়ে আসার নির্বাচন।

ঠিকাদারনির্ভর রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের সময় যদি কন্ট্রাকটারদের অর্থের ওপর নির্ভর করা হয়, তাহলে নির্বাচনের পর তাদের অন্যায় দাবির বিরুদ্ধেও কথা বলা সম্ভব হবে না।

হাসনাত উদাহরণ দিয়ে বলেন, ‘এক ঠিকাদার নির্বাচনের আগে ৫০ লাখ টাকা দিলে, সে নির্বাচনের পরে রাস্তার কাজ থেকে ১ কোটি খাইবো—তখন আমি কি তারে কিছু বলতে পারবো?’

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ