রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

কুষ্টিয়া-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনি মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার মিরপুর থানার পুরাদহ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত নির্বাচনি মতবিনিময় সভা মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন— বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা ইব্রাহিম হোসাইন কাসেমী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কুষ্টিয়া জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান।

সভায় প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া - ২ (মিরপুর–ভেড়ামারা) আসনের এমপি পদপ্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান আরিফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মাওলানা আব্দুল হাকিম (সংগঠনিক সম্পাদক, খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা), মাওলানা আব্দুল মতিন,

মুফতি বশির উদ্দিন, মুফতি আনোয়ার হোসেন, মাওলানা আমির হামজা,

মাওলানা আব্দুল আজিজ, হাফেজ নাসিম আহমদ, মুফতি মেহেদী হাসান, মুফতি আলমগীর হোসাইন, হাফেজ ইব্রাহিম হোসাইন হীরক,

মাওলানা হারুন-রশিদসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

বক্তারা বলেন—আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুকূল পোলিং ফিল্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনে বিজয় অর্জন করবে। মিরপুরকে কেন্দ্র করে পুরো কুষ্টিয়ার রাজনীতি, সামাজিক পরিবেশ ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।

বক্তারা আরও বলেন—আমরা এমন একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই যেখানে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, অবাধ নেশাদ্রব্য ব্যবহার-বাণিজ্য, সুদ–ঘুষ, জুলুম–নির্যাতন ও নৈতিক অবক্ষয় বন্ধ হবে। মদিনার রাষ্ট্রে যেমন অমুসলিম সম্প্রদায় নিরাপদ ছিল, ঠিক তেমনি খেলাফত মজলিস ক্ষমতায় এলে বাংলাদেশেও সকল সংখ্যালঘু ও নাগরিক সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ।

সভা শেষে দলীয় নেতারা মাঠ পর্যায়ে জনসংযোগ বৃদ্ধি, সংগঠনকে শক্তিশালী করা এবং নির্বাচনী প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ