রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

জমিয়তের সিনিয়র সহসভাপতির সঙ্গে চিন্তক ও অ্যাক্টিভিস্টদের  মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সঙ্গে তরুণ রাজনীতি চিন্তক ও অ্যাকটিভিস্টদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করে। 

এসময় তারা জমিয়ত সহসভাপতির সাথে সমসাময়িক জাতীয় রাজনীতি ও জমিয়তের চলমান রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তাদের ভাবনা ও মূল্যায়ন তুলে ধরে মতবিনিময় করেন। 
জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময়কালে জমিয়ত নেতাদের মাঝে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ড. শোয়াইব আহমদ ও মাওলানা ড. আহমদ বদরুদ্দীন খান। 

তরুণ প্রতিনিধি দলে ছিলেন বারিধারা মাদরাসার শিক্ষক তরুণ আলেম মাওলানা মাহমুদ হাসান মাসরুর, জমিয়তের নির্বাহী সদস্য হুজাইফা ইবনে ওমর, জমিয়ত নেতা রেজা আল কারীম, জুলাই জোটের সদস্য মাবরুরুল হক, জামিল সিদ্দীকী, মাহমুদুল হাসান প্রমুখ। 
মতবিনিময়কালে তরুণ প্রতিনিধিরা জমিয়তের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের আদর্শিক অবস্থানকে জনগণের সামনে আরও স্পষ্ট করে তুলে ধরার প্রতি বিশেষ তাগিদ দেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ