রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনের প্রচারণা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ‘কেন্দ্রীয় সম্মেলন–২০২৬’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ এর দাওয়াত গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দাওয়াত প্রদানের কার্যক্রম।

আগামী ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার অনুষ্ঠিতব্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সম্মেলন ২০২৬কে সামনে রেখে দাওয়াত কার্যক্রমের সূচনায় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে দাওয়াত কার্ড গ্রহণ করেন পীর সাহেব চরমোনাই।

দাওয়াত কার্ড গ্রহণ করে তিনি সম্মেলনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।