সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

‘হাসিনাসহ পলাতক আসামিদের দেশে এনে রায় কার্যকর করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার ( ১৭ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এসব কথা বলেন।

তারা বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার জনগণের দাবি ছিলো। জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের রায়ে আমরা স্বস্তি প্রকাশ করছি। রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারগুলোর দীর্ঘদিনের অপেক্ষা কিছুটা হলেও পূরণ হয়েছে।

নেতৃদ্বয় আরও বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, জালেম যত শক্তিশালী হোক, যতই ক্ষমতা দখলে রাখুক, যত অত্যাচারই করুক, তাদের একদিন না, একদিন বিচারের মুখোমুখি হতে হবেই। জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবার যে ন্যায়বিচারের জন্য অপেক্ষা করছিল-আজকের রায় সেই পথকে সামনে এগিয়ে নিয়েছে। এখন প্রয়োজন ঘোষিত রায় দ্রুত কার্যকর হওয়া।

নেতৃদ্বয় বলেন, গুম, খুন, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা এবং অতীতের বিভিন্ন মর্মান্তিক ঘটনার ন্যায়বিচার নিশ্চিত না হলে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব নয়। তারা বলেন শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডসহ বহু ঘটনা বছরের পর বছর বিচার অপেক্ষায় রয়েছে। এসব ঘটনারও স্বচ্ছ তদন্ত ও আইনানুগ বিচার জরুরি-এটাই ন্যায় বিচার ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে সহযোগী উপাদান হিসেবে কাজ করবে।

তারা আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে এবং বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ প্রয়োজন। প্রতিবেশী রাষ্ট্রগুলোও এ সহযোগিতায় ইতিবাচক ভূমিকা রাখবে-এটাই স্বাভাবিক প্রত্যাশা।

জুলুমের ওপর প্রতিষ্ঠিত কোনো শাসন স্থায়ী হয় না-ইতিহাস বারবার তা প্রমাণ করেছে। ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করাই রাষ্ট্র ও সমাজকে স্থিতিশীল পথে এগিয়ে নিতে পারে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ