শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

‘তারেকের নামের সমান আল্লাহর নাম নিলে বেহেশতের কাছাকাছি চলে যেতাম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজপথে আন্দোলনে সক্রিয় না থাকা ব্যক্তিদেরই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে এমন অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, ‘খালেদা জিয়া আমার মা, জিয়াউর রহমান আমার বাবার মতো, আর তারেক রহমান আমার ভাই। ৪৩ বছরে আমি যতবার তাদের নাম নিয়েছি, ততবার যদি আল্লাহর নাম নিতাম তাহলে হয়তো বেহেশতের কাছাকাছি চলে যেতাম।’

রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মনোনয়ন বঞ্চিত হওয়া প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি নারী কোটায় মনোনয়ন দেওয়া হয়, তাহলে রাজপথে যারা ছিলেন, তাদেরই দেওয়া উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে, যারা দুধের সর খায়, যারা রাজপথে ছিল না—নারীদের মধ্যে অধিকাংশ তাদেরই মনোনয়ন দেওয়া হয়েছে। আমার জানা মতে, ম্যাডামসহ চারজন ছাড়া বাকিরা ঠিকভাবে জিয়াউর রহমানের নà¦