রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা প্রসঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ‘বিকৃতি’, প্রতিবাদ জানাল ধর্ম মন্ত্রণালয় মাদরাসায় শিশু নিপীড়ন রোধে কার্যকর পদক্ষেপ চান শায়খ আহমাদুল্লাহ ঢাকা থেকে ফেরার পথে খুন বরুণা মাদরাসার শিক্ষক মালয়েশিয়ার কেলাংয়ে আমিরে মজলিসের সমাবেশ, নতুন কমিটি গঠন পাকিস্তান তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা হাবিবুল হকের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ 

বিএনপি নির্বাচনের দিনই গণভোটে দাবিতে অনড় : ড. মঈন খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন জাতীয় নির্বাচনে গণভোটের প্রস্তাবে বিএনপি দাবি নির্বাচনের দিন। এতেই অনেড় রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি।

ড. মঈন খান বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন ইতিহাসে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে, ইসিকে সেই ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
 
প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত কোনো কর্মকর্তা যাতে ভোটে দায়িত্ব পালন করতে না পারে, সে ব্যাপারে কমিশনকে সতর্ক করেছেন জানিয়ে  তিনি বলেন, গত ১৫ বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। তাই বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের নিয়ে সতর্ক থাকতে হবে।
 
ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থির অবনতি হতে পারে বলে আশঙ্কার কথা ইসিকে বলেছেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘কমিশনও জানিয়েছে সুষ্ঠু ভোট করতে দৃঢ় প্রতিজ্ঞ।’
 
তিনি আরও বলেন, ‘গণমাধ্যম যাতে বিনা বাধায় কাজ করতে পারে তা কমিশনকে নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।’
 
জোট নিয়ে ড. মঈন খান বলেন, ‘জোট নিয়ে ভাবার এখনও সময় আসেনি। সময় হলে বিএনপি জানিয়ে দেবে।’

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ