সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

৬ দফা দাবিতে মৌলভীবাজারে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৬ দফা দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খেলাফত মজলিস।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমআর নামাজের পর শ্রীমঙ্গল উপজেলা শাখা এবং আসরের পর মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে পৃথক মিছিল বের করা হয়। শ্রীমঙ্গলে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী পয়েন্টে গিয়ে শেষ হয়। অপরদিকে মৌলভীবাজার শহরে অনুষ্ঠিত মিছিল কুসুমবাগ পয়েন্টে গিয়ে সমাবেশে রূপ নেয়।

শহর সভাপতি কাজী মাওলানা হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন জেলা সহ-সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুর রহমান ও সদর দক্ষিণ সভাপতি ইমাদ উদ্দিন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম নোমানী।

এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিস জেলা সভাপতি এহসান বিন মুজাহির, সদর দক্ষিণ সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, শহর সাংগঠনিক সম্পাদক শাহ হেলাল, ইসলামী ছাত্র মজলিস শহর সভাপতি ফখরুল ইসলাম ফয়ছল প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে ধর্মহীন করার ষড়যন্ত্র করছে। তারা অবিলম্বে এ প্রক্রিয়া বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের জোর দাবি জানান।

খেলাফত মজলিসের ৬ দফা দাবি:

১. জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান

২. প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ

৩. পিআর পদ্ধতিতে নির্বাচন

৪. আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা

৫. আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা

৬. নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ