মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

সংকট এড়িয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান সালাহউদ্দিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নতুন কোনো সংকট সৃষ্টি না করে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন।

শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’র তৃতীয় সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, “কোনো দল দাবি তুলতেই পারে। তবে তা জাতির ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। পরিবর্তন রাতারাতি হয় না। তাই ঐক্য ধরে রাখতে হবে, সংকট তৈরি করা যাবে না।”

ছাত্র প্রতিনিধিদের সরকারে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, “এটা সঠিক সিদ্ধান্ত হয়নি। সরকারে না গিয়ে তারা চাপ সৃষ্টিকারী শক্তি হিসেবে থাকতে পারত। পৃথিবীর কোথাও একইসঙ্গে সরকার ও বিরোধী দলে থাকার নজির নেই। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে গেল, সেদিনই বুঝেছিলাম রাষ্ট্রগঠনে তাদের ভূমিকা শেষ হয়ে গেল।”

তিনি আরও যোগ করেন, “আমি আহ্বান জানালেই হবে না, সরকার থেকে সরে দাঁড়ানোর তাগিদটা ছাত্র প্রতিনিধিদের নিজেরাই অনুভব করতে হবে।”

জামায়াত নেতাদের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, “পত্রিকায় পড়লাম, আপনাদের এক নেতা বলেছেন—কে সরকার হবে, কে বিরোধী দল হবে। এটা কি আপনারা নিজেরা ঠিক করবেন, নাকি জনগণ ঠিক করবে? এত আত্মবিশ্বাস থাকলে নির্বাচনে আসেন না কেন? নানা অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে কেন চাইছেন?”

আলোচনা ও আন্দোলনের সমন্বয় প্রসঙ্গে তিনি বলেন, “আলোচনায় বসার পাশাপাশি আন্দোলনে নামা আসলে স্ববিরোধিতা। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েই আমরা আলোচনা করছি। তাই সমাধানও চাই আলোচনার মাধ্যমেই।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ