জুলাই সনদের কার্যকর বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক। লিখিত বক্তব্যে তিনি পাঁচ দফা দাবি তুলে ধরেন এবং এসব দাবি বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা করেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। দলের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন-সংবাদ সম্মেলনের শুরুতেই আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি—শাপলা গণহত্যা, জুলাই–আগস্ট বিপ্লব এবং পিলখানা হত্যাকাণ্ডে সকল শহীদ ভাইদের। তাদের অসম সাহসিকতা, ত্যাগ, তিতিক্ষা ও রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা, মানবিকতা ও ন্যায়পরায়ণতার কথা বলার সুযোগ পাচ্ছি।
