শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা

কাপাসিয়ায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দাওয়াতি মিছিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

‎ইসলাম ও মানবতা বিরোধী তাগুতি ও কায়েমী স্বার্থবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে যুব সমাজকে সচেতন করে সর্বস্তরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে বাংলাদেশ খেলাফত যুব মজলিস কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত হয়েছে দাওয়াতী মিছিল।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাদ আছর একটি দাওয়াতী মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি শহীদ তাজউদ্দিন আহমেদ চত্বরে এসে শেষ হয়।

‎সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা ওয়ালী উল্লাহ রাহমানী এবং পরিচালনা করেন মজলিসে আমেলা সদস্য মাওলানা সোহাইল আহমাদ। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন গাজীপুর জেলা যুব মজলিসের সহ-সভাপতি জনাব সাইফুল ইসলাম ফয়সাল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা ইলিয়াস হুসাইন।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
‎গাজীপুর জেলা যুব মজলিসের বাইতুলমাল সম্পাদক জনাব মাহফুজুর রহমান, ‎উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমাদ, ‎প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, ‎বাইতুলমাল সম্পাদক মাওলানা আরিফ হুসাইন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমেদ, ‎প্রকাশনা সম্পাদক জনাব তানিজম আহমেদ কায়কোবাদ, প্রমূখ।

‎সমাবেশে বক্তারা বলেন, দেশের যুবসমাজের নৈতিক অবক্ষয়ের পেছনে বস্তুবাদী ও অপসাংস্কৃতিক আগ্রাসন অন্যতম প্রধান কারণ। এ থেকে উত্তরণের জন্য যুবকদেরকে দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ হয়ে, ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করতে হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ