সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

তিন দফা দাবিতে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

তিন দফা দাবিতে রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল তিনটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে এই কর্মসূচি পালিত হবে। 
তিন দফা দাবির মধ্যে রয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন। 

ইসলামী আন্দোলন ঢাকা উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।  

বিশেষ অতিথি থাকবেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। প্রধান বক্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।  সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ