শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দরে অজুর জন্য বিশেষ ব্যবস্থা করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা

সাংবাদিক হত্যাকাণ্ডে ইসলামী ছাত্র মজলিসের তীব্র নিন্দা ও বিচারের দাবি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। সংগঠনটি দ্রুততম সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী ও সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হুসাইন বলেন,
“সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তিকে হত্যা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা, সত্য প্রকাশের অধিকার ও জনস্বার্থে সাংবাদিকতার ওপর এক নির্মম আঘাত।”

নেতৃদ্বয় জানান, নিহত সাংবাদিক তুহিন হত্যার কিছু সময় আগে এলাকায় চাঁদাবাজি ও রাস্তার অব্যবস্থাপনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করেন। এরপরই সন্ত্রাসীচক্র তাকে কুপিয়ে হত্যা করে। তারা এই ঘটনাকে পূর্বপরিকল্পিত এবং নৃশংস আখ্যা দেন।

ইসলামী ছাত্র মজলিসের নেতৃবৃন্দ দাবি জানান, সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, প্রশাসনের অবহেলা ও নিষ্ক্রিয়তার সুষ্ঠু তদন্ত করতে হবে, সাংবাদিকদের নিরাপত্তায় বাস্তবসম্মত ও কঠোর আইন প্রণয়ন ও কার্যকর করতে হবে, সত্য প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যেকোনো শক্তিকে দমন করতে হবে

নেতৃদ্বয় আরও বলেন,
“সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা এবং বিচারহীনতার সংস্কৃতি দেশের গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে।”

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দেশজুড়ে উদ্বেগ তৈরি করে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ