সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

আজকের এই দিনে ইন্তেকাল করেছেন শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

৮ আগস্ট—বাংলাদেশের ইতিহাসে এক নক্ষত্রপতনের দিন। এদিনই ইন্তেকাল করেন শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ.। অসাধারণ গুণের অধিকারী এই আলেম সর্বপ্রথম বাংলা ভাষায় সহীহ বুখারী শরীফের অনুবাদ করেন। দরস ও তাদরীসের পাশাপাশি তিনি ছিলেন একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ।

জন্ম ও শৈশব

আনুমানিক ১৯১৯ খ্রিষ্টাব্দে বিক্রমপুর (বর্তমান মুন্সিগঞ্জ) জেলার ভিরিচ খাঁ গ্রামে তাঁর জন্ম। পিতার নাম হাজী এরশাদ আলী। মাত্র চার-পাঁচ বছর বয়সে মাতৃহারা হয়ে নানীর কাছে বড় হন। নানাবাড়ি ছিল একই জেলার কলমা গ্রামে, যেখানে তিনি শৈশবের একটি অংশ কাটান। সাত-আট বছর বয়সে পিতার কাছে আসেন বি.বাড়িয়া শহরে, যেখানে তাঁর পিতা ব্যবসায়ে নিয়োজিত ছিলেন। সে সময় বি.বাড়িয়ায় অবস্থান করতেন বাংলাদেশের তিন শীর্ষ আলেম—হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরী রহ., হযরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী রহ. ও হযরত মাওলানা আবদুল ওয়াহহাব পীরজী রহ.। হাজী এরশাদ আলীর সঙ্গে তাঁদের গভীর ভক্তির সম্পà