মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

জমিয়তের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের দ্বিপাক্ষিক বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা। 

রোববার (৩ আগস্ট) সন্ধ্যা থেকে রাজধানীর পল্টনে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক চলছে। 

জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর সভাপতিত্বে ও জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঞ্চালনায় দ্বিপাক্ষিক এই বৈঠক চলছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে উপস্থিত আছেন, দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আরও উপস্থিত আছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ