সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

যারা পিআর চায়, তারা জানেই না পিআর কী: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আনুপাতিক নির্বাচন পদ্ধতি (পিআর) সম্পর্কে সাধারণ মানুষ অবগত নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশে এক ধরনের জটিল ও বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, অথচ তারা নিজেরাই জানেন না এই পদ্ধতি কীভাবে কাজ করে।

শনিবার (২৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত ‘জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “দেশ আজ এক ভয়াবহ সংকটকাল অতিক্রম করছে। আমরা অপেক্ষা করছি গণতান্ত্রিক উত্তরণের সেই পথের জন্য, যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো জনগণের কল্যাণে কাজ করবে।”

তিনি বলেন, “আওয়ামী লীগ দেশের সর্বক্ষেত্রে যে ক্ষতি করেছে, তা দ্রুত পূরণ করা সম্ভব নয়। বিচার বিভাগ, আইন ব্যবস্থা, স্বাস্থ্য খাত—সবকিছু ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি, ১৫ বছর ধরে রাজনৈতিক নিপীড়নের মাধ্যমে গণতন্ত্রপন্থী দলগুলোর কাঠামোও নষ্ট করেছে।”

সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ২০১৬ সালে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 'ভিশন ২০৩০' ঘোষণা করেছিলেন। পরবর্তীতে, তারেক রহমান ২০২২ সালে ৩১ দফা সংস্কার প্রস্তাবনা দেন, যার মাধ্যমে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা সম্ভব।”

তিনি আরও বলেন, “সংস্কার তাৎক্ষণিকভাবে হয় না, এটা একটা প্রক্রিয়া। আজ বললেই কাল ঘুষ বন্ধ হয়ে যাবে—এমন আশা বাস্তবসম্মত নয়। তবে এমন একটি ব্যবস্থা তৈরি করতে হবে, যাতে ঘুষ নেওয়ার সুযোগ না থাকে। আমলাতন্ত্র আজ উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।”

জনপ্রতিনিধিত্বের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, “দেশ চালাতে হলে জনগণের নির্বাচিত প্রতিনিধি দরকার। অথচ আমরা যখনই নির্বাচনের কথা বলি, বলা হয় বিএনপি কেবল নির্বাচন চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে—নির্বাচন ছাড়া প্রতিনিধিত্ব আসবে কোথা থেকে? সংসদে না গেলে জনগণের শাসনই বা কিভাবে প্রতিষ্ঠিত হবে?”

বক্তব্যের শেষ দিকে দলের সততার গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “সততা ছাড়া বিএনপি জনগণের সামনে বিশ্বাসযোগ্যভাবে দাঁড়াতে পারবে না। আজকের পত্রপত্রিকায় যেসব খবর ছাপা হয়, তা বিএনপির আদর্শের সঙ্গে যায় না, শহীদ জিয়াউর রহমানের ভাবনার সঙ্গে যায় না। যারা বিএনপির রাজনীতি করবেন, তাদের আগে নিজেকে সৎ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ