সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’  উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন

সিঙ্গাপুর-মালয়েশিয়া সফরে যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৭ দিনের সফরে সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরের দিনে সফরের উদ্দেশ্যে রওনা হবেন।

এই সফরে তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন সভা-সমাবেশ, মতবিনিময় সভা, দাওয়াতি ও সাংগঠনিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

এ সফরের মূল উদ্দেশ্য প্রবাসীদের মাঝে ইসলামী রাজনীতির চেতনা জাগ্রত করা, দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে প্রবাসেও আরও বেগবান করা।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় অবস্থানকালে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় শাখা এবং কর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন। এতে সংগঠনের আন্তর্জাতিক সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে।

সফরকালে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।

আগামী ২৫ জুলাই (শুক্রবার) রাতে নেতৃদ্বয় দেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ