সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ পাঁচ দিনের সফরে মিশরে গেলেন আল্লামা মাহমুদুল হাসান সৌদিতে বজ্রপাতে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত হুথিদের পাঁচ সুড়ঙ্গ ও চার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলার দাবি সৌদির কাকরাইল তাবলীগ মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিন আর নেই

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার নতুন কমিটি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার (২৪ মে) তরবিয়তি বৈঠক ও মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান এবং কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া।

আলোচনা শেষে সকলের পরামর্শক্রমে মাওলানা নাজমুল আলমকে সভাপতি ও ক্বারী মাওলানা আবু বকর ছিদ্দিককে সেক্রেটারি করে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ