সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নতুন কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের লন্ডন মহানগর শাখার শূরার অধিবেশন গত ১১ মে রবিবার পূর্ব লন্ডনের ফোর্ডস্কয়ার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইনের উপস্থিতিতে এই অধিবেশনটি পরিচালিত হয়।

এদিনের শূরার অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান এবং যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতি ছালেহ আহমদ।

প্রধান নির্বাচন কমিশনার মাওলানা রেজাউল হক উপস্থিত শূরার সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৫/২৬ ইংরেজি সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন। এতে মাওলানা মুসলেহ উদ্দীনকে সভাপতি এবং মাওলানা মুহাম্মদ আল আমিন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। এছাড়া, নবগঠিত কমিটিতে মোট ২৭ সদস্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন:

সহ সভাপতি: হাফিজ শহীর উদ্দিন, মাওলানা মুহি উদ্দিন খান, হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, মাওলানা লুৎফর রহমান, মাওলানা নোমান হামিদী, মুফতি মাশহুদুর রহমান, মাওলানা শামছুল হুদা, আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, সৈয়দ রফিকুল হক, আলহাজ্ব মুহাম্মদ বুলু মিয়া, হাফিজ ফাইয়্যাজ রহমান।

সহ সাধারণ সম্পাদক: হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ, মাওলানা মাছুম আহমদ।

সাংগঠনিক সম্পাদক: হাফিজ মাওলানা আহবাবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।

প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা মুছা আহমদ চৌধুরী।

বায়তুল মাল সম্পাদক: হাফিজ শরিফ উদ্দিন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক: হাফিজ নাইম আহমদ।

সমাজকল্যাণ সম্পাদক: আলহাজ্ব শাহ জাহান সিরাজ, সহ সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব বদরুল ইসলাম, আলহাজ্ব শহীদুল্লাহ ভূঁইয়া।

নির্বাহী সদস্য: হাফিজ আখলাক আহমদ, আলহাজ্ব সৈয়দ আরজুল ইসলাম, আলহাজ্ব আহমদ আলী।

শূরার অধিবেশনে শাখার কার্যক্রমের বার্ষিক রিপোর্ট পেশ, কুরআন তিলাওয়াত, পর্যালোচনা, দায়িত্ব হস্তান্তর, শাখা পুনর্গঠন এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে, দলের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী হেদায়েতী বক্তব্য রাখেন।

নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মাওলানা রেজাউল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, সহ সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ