সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ বাংলাদেশ খেলাফত মজলিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের সবধরনের কার্যক্রম নিষিদ্ধে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

রোববার (১১ মে) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আমরা অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তকে সময়োচিত, বাস্তবধর্মী এবং দেশ ও জাতির স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছি। এই সাহসী পদক্ষেপের মাধ্যমে সরকার অতীতের অবিচার ও নিপীড়নের বিচারিক পথ সুগম করলো। 

তারা বলেন, বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দেশের জনগণের ওপর যে সীমাহীন নির্যাতন, হত্যা, গুম, গ্রেপ্তার ও দমন-পীড়ন চালিয়েছে, তা ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। মতপ্রকাশের স্বাধীনতা হরণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ ধ্বংস, বিরোধী মত দমন এবং ইসলামপন্থীদের ওপর অমানবিক হামলা, নির্যাতন-নিপিড়নসহ ইত্যাকার অপরাধের বিচারকাজ নির্বিঘ্ন ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হলে এই নিষেধাজ্ঞা অপরিহার্য ছিল।

বিবৃতিতে নেতৃদ্বয়  বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, জাতিকে একটি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ উপহার দিতে হলে অতীতের সব অপরাধের বিচার হওয়া আবশ্যক। 

আর এই বিচারের পথে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি বড় অগ্রগতি।

সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, দ্রুততম সময়ের মধ্যে ফ্যাসিট হাসিনা, তার লেসপেন্সারদের  এবং দল-আওয়ামী লীগের বিচার কার্যক্রম সম্পন্ন করুন। শাস্তি কার্যকর করুন।

নেতৃদ্বয় আরও বলেন,  অন্তবর্তীকালীন সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত নিতে রাজপথে থেকে যাঁরা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিস আন্দোলনরত সেই ছাত্র-জনতা, দেশপ্রেমিক নাগরিকদের অভিনন্দন জানায়।

আশা করছি, সকল দোষীদের জবাবদিহির আওতায় আনা হবে এবং জাতীয় জীবনে শান্তি, স্থিতিশীলতা ও ন্যায়বিচার ফিরে আসবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ