শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর ডেঙ্গু প্রতিরোধে উপজেলায় উপজেলায় মশকনিধন অভিযান চালাচ্ছেন চট্টগ্রাম ডিসি শিগগিরই সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী ‘মক্কা-মদিনা আক্রান্ত হলে সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা’ মসজিদুল হারাম ও নববীর নিরাপত্তা রক্ষা সব মুসলমানের যৌথ দায়িত্ব: শায়খ সুদাইস আহমাদ শফি ও বাবুনগরী (রহ.)-এর স্মরণে ‘তুরাস-এর উত্তরাধিকার’ সংখ্যার মোড়ক উন্মোচন ‘সাহাবিবিদ্বেষীদের বায়তুল মোকাররমের আশপাশে থাকার অধিকার নেই’ 

বিপ্লবী সরকার গঠন হলে আজ রাজপথে নামতে হতো না: মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

৫ আগস্টের পর বিপ্লবী সরকার গঠন করতে পারলে আজ আর রাজপথে নামতে হতো না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম ঘনিষ্ঠ ইসলামী বক্তা ও রাজনৈতিক কর্মী মাওলানা রফিকুল ইসলাম মাদানী। তিনি বলেন, ২০২৫ সালের মে মাসে আমাদের রাজপথে নামতে হতো না, যদি আমরা হাসিনা পতনের পরে চুপ্পু সাহেবের জায়গাটা নাড়িয়ে দিতাম। এমনকি গত ৫ আগস্টের পরে যদি একটি বিপ্লবী সরকার গঠিত হতো তাহলেও বর্তমান রাজপথের আন্দোলন পরিস্থিতি সৃষ্টি হতো না।

শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনের গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, আমাদের রাজপথে নামতে হচ্ছে কারণ ছাত্র উপদেষ্টাসহ দু’একজন ছাড়া কাউকেই জুলাইয়ের চেতনায় বিশ্বাসী মনে হয় না। উপদেষ্টা পরিষদের অনেককেই হয়ত শেখ হাসিনা টিকে গেলে জেল খাটতে হতো না। কিন্তু আমরা বিশ্বাস করি, শাপলা চত্বর, পিলখানা ও জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।