সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

বিএনপির শ্রমিক সমাবেশ জনসমুদ্র, বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতি শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির শ্রমিক সমাবেশ চলছে। শ্রমিক সমাবেশ ইতোমধ্যে জনসমুদ্রে পরিণত হয়েছে। ঢাকা মহানগরীসহ আশপাশের জেলার নেতাকর্মীরা সমাবেশে জড়ো হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় এই সমাবেশ শুরু হয়। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে এরই মধ্যে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় লক্ষাধিক নেতাকর্মী অংশ নিয়েছেন।

সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানী ও আশপাশের জেলা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই রঙিন ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন।

সমাবেশে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা সংগীত পরিবেশন করেন। গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা, মৌসুমীসহ কয়েকজন শিল্পী।

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, আব্দুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মজিবুর রহমান সারোয়ার, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাসাসের আহ্বায়ক হেলাল খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও শিমুল বিশ্বাস দুপুরেই মঞ্চে উপস্থিত হন।

বিএনপির পক্ষে থেকে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ