রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

বরিশাল সিটি নির্বাচন-২০২৩ বাতিল ও হাতপাখাকে বিজয়ের দাবিতে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩-এ হাতপাখা প্রতীকের প্রার্থীর উপর হামলা করা হয়

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩-এ জালিয়াতির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল বাতিল এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাইকে বিজয়ী ঘোষণার দাবিতে মামলা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গত ১২ জুন ২০২৩-এ অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনের ঘোষিত ফলাফলে কারচুপির অভিযোগ তুলে বুধবার (১৭ এপ্রিল) বরিশাল বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। মামলার বাদী হিসেবে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম নিজেই আরজি পেশ করেন।

মামলার আবেদনে উল্লেখ করা হয়, নির্বাচনের দিন নানা ধরনের হামলা, ভয়ভীতি, মামলা এবং কারচুপির মাধ্যমে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হয়। এমনকি হাতপাখার প্রার্থীর ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করা হয় এবং বিভিন্ন কেন্দ্রে হাতপাখার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়।

এতে আরও বলা হয়, সন্ত্রাস ও জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে ৮৭,৮০৮ ভোটে বিজয়ী ঘোষণা করা হলেও, প্রকৃতপক্ষে জনতা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে হাতপাখার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হতেন। ফলাফল বাতিল করে প্রকৃত বিজয়ী হিসেবে মুফতি ফয়জুল করীমকে ঘোষণা করার আবেদন জানানো হয়েছে।

মামলাটি সিটি কর্পোরেশন নির্বাচন বিধিমালা ২০২১-এর ৯১ বিধির আওতায় দায়ের করা হয়েছে। এখন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এমএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ