রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

২৬ এপ্রিল হাটহাজারী যাচ্ছেন চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের বরেণ্য আলেম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) আগামী ২৬ এপ্রিল শনিবার চট্টগ্রামের হাটহাজারী সফর করবেন।

জানা গেছে, বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে অংশ নিতে তিনি হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ওই দিন বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল হুদা ফরেজী; হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার কাসেমী; বাবুনগর মাদরাসার প্রধান মুফতি ও শায়খুল হাদীস মুফতি মাহমুদ হাসান; আল হুদা মহিলা মাদরাসার পরিচালক মাওলানা মীর কাসেম; ফতেহপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী; হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি হুমায়ুন কবির; চারিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওসমান সাঈদি; ইছাপুর মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল ওয়াদুদ নুমানী; কাশেফুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সাত্তার এবং প্রখ্যাত আলেম মুফতি রেজাউল করিম আবরার, ঢাকা। তাঁদের উপস্থিতি মাহফিলকে জ্ঞানের আলোয় আলোকিত করবে এবং আগত মুসল্লীদের জন্য তা হবে অত্যন্ত সৌভাগ্যের বিষয়।

এই জমায়েত উপলক্ষে একই দিন দুপুরে পার্বতী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা শাখার আয়োজনে “ঐক্যের গুরুত্ব ও ওলামায়ে কেরামের করণীয়” শীর্ষক একটি ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার বিশিষ্ট ওলামায়ে কেরামগণ অংশগ্রহণ করবেন।

সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা মতিউল্লাহ নূরী জানান, মাহফিল ও সম্মেলন সফল করতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিক, মাওলানা খালেদ সুলতানী ও আলহাজ্ব মোহাম্মদ ফোরকান সিকদারসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ ধর্মপ্রাণ তৌহিদী জনতার প্রতি উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ