মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

ভারতে বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে গণমিছিলের ডাক ইসলামী আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি ভারতে পাস হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের বিতর্কিত পরিবর্তন ও অব্যাহত মুসলিম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া এই ইস্যুতে আগামী ২৬ এপ্রিল রাজধানীতে গণমিছিলের ডাক দিয়েছে সংগঠনটি। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে দেশ ও আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণ করে ভারতের ওয়াকফ

একই সাথে ওয়াকফ বিলের বিতর্কিত পরিবর্তন বাতিল ও মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে আগামী ২৬ এপ্রিল ২০২৫ রোজ শনিবার, বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই উক্ত গণমিছিলে নেতৃত্ব দেবেন।

দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান,ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, মাওলানা আহমাদ আব্দুল কাইউমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ