মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

হেফাজতে ইসলামের নায়েবে আমীরের মৃত্যুতে এনসিপির শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর এবং হেফাজতে ইসলামের বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা ক্বারি শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী (রহ.) আজ সকাল ১১টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) 

তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

আজ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক শোকবার্তার মাধ্যমে এই শোক প্রকাশ করা হয়। 

শোকবার্তায় বলা হয়, মাওলানা ক্বারি শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জীর  মৃত্যু আলেমদের জন্য অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। 

ওই শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ