মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

‘রাজনৈতিক চ্যালেঞ্জ ও সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজনৈতিক চ্যালেঞ্জ ও সংকট উত্তরণে দ্রুত নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর লেডিস ক্লাবে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবী নেতৃবৃন্দের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এ মন্তব্য করে তিনি।

নির্বাচনকেন্দ্রিক সংস্কার আগে করে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।

তিন বলেন, দেশ কঠিন সময় পার করছে, রাজনীতিবিদ ও সরকারে থাকা সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অলীক ধারণা বা আবেগ দিয়ে চিন্তা করলে সংস্কার করা যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের দেওয়া সংস্কার প্রস্তাব পরীক্ষা করছে বিএনপি।

তিনি বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাবের মাধ্যমে দেশের পরিবর্তন সম্ভব।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ