রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল।

সোমবার (১৭ মার্চ) দুপুরের দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া মিয়া বাড়ির প্রাঙ্গণে তিন শতাধিক মানুষের হাতে ঈদ উপহার ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহসিন রিয়াজ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম, কবিরহাট সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম আকাশ, ভুলুয়া কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মুরাদ হোসেন রাব্বি, পদুয়া সমাজ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মর্তুজা ফরমান প্রমূখ।  

জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল বলেন, তারেক রহমানের উপহার হিসেবে পাঁচ শতাধিক মানুষের মাঝে এই ঈদ উপহার ও ইফতার সামগ্রী দেওয়া হয়েছে।পর্যায়ক্রমে আরো মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হবে।  

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ