মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেল গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংবাদমাধ্যম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। গণমাধ্যমের স্বাধীন ও নিরপেক্ষ কার্যক্রম জাতীর গতিপথ নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদমাধ্যমের গুরুত্ব অনুধাবন করে মিডিয়ার সাথে নিবিড় যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের জন্য ১১ সদস্য বিশিষ্ট "কেন্দ্রীয় মিডিয়া সেল" গঠন করেছে।

সংবাদ মাধ্যমের স্বার্থ সংরক্ষণে সক্রিয় থাকার লক্ষে গঠিত কেন্দ্রীয় মিডিয়া সেলের আহবায়ক মনোনিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, প্রধান সমন্বয়ক মনোনিত হয়েছে কে এম শরীয়াতুল্লাহ। সদস্য হিসেবে মনোনিত হয়েছেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ইলিয়াস হাসান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক খাইরুল কবীর, যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শাইখ আবু বকর সিদ্দিক আল মাদানীসহ শ্রমিক আন্দোলন, আইনজীবী পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরীর প্রচার সম্পাদকবৃন্দ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ