রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে: শিক্ষামন্ত্রী ডিএনসিসির ৫৪ ওয়ার্ডে শুরু হচ্ছে ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা’ ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক সন্তানের ভবিষ্যতের জন্য 'রামিসা হত্যার বিচার' থেকে ক্ষমা চান সোহেল মারকাজুল ইসলামীসহ ১১ প্রতিষ্ঠানে দানে মিলবে আয়কর রেয়াত আবু সাঈদ হত্যা মামলা পূর্ণাঙ্গ রায় প্রকাশ সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত

জমিয়ত ও ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের দ্বিতীয় দফায় মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় দলের নেতৃবৃন্দ বর্তমান পরিস্থিতিতে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে পথ চলা সংক্রান্ত বিষয়াদি নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে পরস্পরে খোলামেলা আলোচনা করেন।

আজ শুক্রবার (৭ই মার্চ) বাদ জুমা পল্টনস্থ ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে দলীয় প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মাওলানা ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন,প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ