মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

সিলেট মহানগর জমিয়তের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

গতকাল ২২ ফেব্রুয়ারী শনিবার বাদ এশা নগরীর ধোপাদিঘিপারস্থ একটি সেন্টারে নবনির্বাচিত কমিটির সভাপতি মাওলানা মুখলিসুর রহমান এর সভাপতিত্বে ও  নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় । 

নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মুহতারাম সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ সভাপতি ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, সিলেট জেলা উত্তর শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান,জেলা উত্তর শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী সহ প্রমুখ।  

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ